কন্টেস্টের নিয়মাবলী:
- অংশগ্রহণের সময়সীমা:
- ১৫ জুলাই ২০২৪ পর্যন্ত এই ফর্ম পূরণ করে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
- ফেসবুকে ছবি প্রকাশ:
- ১৭ জুলাই ২০২৪ তারিখে PetPapa ফেসবুক পেজে একটি এ্যালবামে সবগুলো জমা হওয়া ছবি ইউনিক আইডি সহ পাবলিশ করা হবে।
- ট্যাগিং:
- আপনার ফ্রেন্ডলিস্টে থাকা কমপক্ষে দুইজন পেট প্যারেন্টকে আপনার দেয়া ছবিতে ট্যাগ করতে হবে।
- শেয়ারিং:
- এল্বাম থেকে আপনার সাবমিট করা ছবিটি নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে।
- কমেন্টিং:
- আপনার ফ্রেন্ডলিস্টের সবার কাছে ছবিতে কমেন্ট করার জন্য রিকুয়েস্ট করতে হবে।
ভোট দেয়া এবং বিজয়ী হওয়ার নিয়মাবলী:
- ভোট গণনা:
- প্রতিটি ট্যাগ এবং কমেন্টকে ১ ভোট হিসেবে গণনা করা হবে। ফেক আইডি মনে হলে সেই ভোট গণনা করা হবে না।
- লাইক ও শেয়ার:
- লাইক কিংবা শেয়ারকে ভোট হিসেবে গণনা করা হবে না।
শর্তাবলী:
- পেট প্যারেন্টস:
- পার্টিসিপেন্টদের অবশ্যই পেট প্যারেন্টস হতে হবে এবং নিজেদের পোষাপ্রাণীর ছবি দিতে হবে।
- আইডি যাচাই:
- সবসময় ব্যবহৃত হয় এমন আইডি থেকে অংশগ্রহণ করতে হবে, অব্যবহৃত এবং দেখতে ফেক মনে হয় এমন আইডি থেকে অংশগ্রহণ করা যাবে না।
- তথ্য যাচাই:
- যারা বিজয়ী হিসেবে মনোনীত হবেন, তাদের সব তথ্য যাচাই সাপেক্ষে ফাইনাল ঘোষণা করা হবে।
- কন্টেস্টের সচ্ছতা:
- PetPapa টিম সর্বাত্মক চেষ্টা করবে কন্টেস্টকে সচ্ছ, ফেয়ার এবং লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে রাখার। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। PetPapa টিম চাইলে যে কোন সময়ে যে কোন নিয়ম, শর্তাবলি পরিবর্তন করতে পারবে এবং বিজয়ীদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবে। আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি সব শর্ত মেনেই অংশগ্রহণ করেছেন। এ ব্যাপারে পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
